ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১

ads

যশোরের শার্শার পাকশী বাজার এর পাঁকা রাস্তার উপর থেকে ৩০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ কবির হোসেন(৩৫)নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী কবির শার্শার

রামচন্দ্রপুর গ্রামের মৃত: নওশের আলীর ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩,যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন চন্দনপুর সাকিনস্থ খান রাইস মিলের সামনে পাকশী বাজার হতে শার্শা যাওয়ার পাকা রাস্তার উপর হইতে ৩০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কবির নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।


যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

ads
ads
ads

Our Facebook Page